ভাঙড়ের চন্ডিহাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১
দি নিউজ লায়নঃ আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তি কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে ধরা হয়েছে ভাঙড়ের চন্ডিহাট এলাকা থেকে। ধৃতের নাম অলি মোহাম্মদ। তার বাড়ি ওই এলাকায়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি গুলি, দুটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর অলি মোহাম্মদ দীর্ঘদিন ধরে সিপিএমের সঙ্গে যুক্ত। পুলিশের কাছে তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজ কর্মের অভিযোগ রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে তার বাড়িতে অভিযান চালায় কাশিপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও আনুষঙ্গিক জিনিসপত্র । পুলিশ ধৃতকে জেরা করে কি কারণে সে বাড়িতে আগ্নেয়াস্ত্র, টাঙ্গি মজুত করেছিল তা জানার চেষ্টা করছে।

Post a Comment